1. admin@bangladeshkontho.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : admin2 :
  3. vdrc1997@gmail.com : Milon Badsha : Milon Badsha
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদ্রাসার ১৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন বরিশাল নগরীতে নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের হিড়িকে ঝুঁকিতে শহর শোকের দিনে কুয়াকাটায় ফুর্তি! রাজাপুর প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রীয় শোক অবমাননার গুরুতর অভিযোগ বরিশাল -৪ আসনে মনোনয়ন চাইবো- সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এনসিপি নেতা আবু সাঈদ মূসা মেহেন্দিগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি পরিবারের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল! সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ প্রসঙ্গে – মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে প্রশমিত হলো ফতোয়া নিয়ে দুই পক্ষের উত্তেজনা! সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালনকারীদের সাথে মেহেন্দিগঞ্জে ইউএনওর কার্যালয়ে বাহাস অনুষ্ঠিত! সাংবাদিককে গলাকেটে হত্যার হুমকি থানায় সাধারণ ডায়েরি নামে-বেনামে কোটি টাকার সম্পত্তির মালিক বরিশালের এএসআই কামরুল! নামফলকে স্ত্রীর নাম, কর সনদে নিজের নাম মেহেন্দিগঞ্জে ড্রেজার আটকে চাঁদাদাবি ও ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগ

পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদ্রাসার ১৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ ০ বার সংবাদটি পরেছে

বরিশাল প্রতিনিধি।। 

বরিশালের পলাশপুরে অবস্থিত রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদ্রাসা পাবলিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে দুই দিনব্যাপী ১৮তম বার্ষিক মাহফিল ও হালকায়ে জিকির শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত ২২ ও ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) প্রতিদিন বাদ আছর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকায় ৭নং মধ্য কালভার্ট সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস বিপ্লবী।

প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন খ্যাতিমান ইসলামি বক্তা হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব (বুলবুলে বাংলাদেশ), রাজাপুর, ঝালকাঠী। এছাড়া প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মিজানুর রহমান নোমানী, সিনিয়র প্রশিক্ষক, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আল আমিন হক জিহাদী, হযরত মাওলানা ইসমাইল বিন মোবারক (রাজাপুরী), হযরত মাওলানা জামাল উদ্দিন ফারুকি, হযরত হাফেজ মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ হুজাইফি, আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান জাহাপুরী, হযরত মাওলানা মুফতি রায়হান রাকিব এবং হযরত মাওলানা মুফতি আবু জাফরসহ দেশবরেণ্য বহু আলেম-ওলামা।

মাহফিলের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বকুল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মাদ রাসেল হাওলাদার ও হাফেজ মোহাম্মদ মিরাজ। আরজগুজার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ফিরোজী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফেজি মাদ্রাসা।

মাহফিলে ধর্মীয় আলোচনা, কোরআন ও হাদিসের আলোকে নসিহত এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। নারী শ্রোতাদের জন্য পৃথকভাবে ওয়াজ শোনার সুব্যবস্থাও রাখা হয়। মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেষ দিনে সম্মিলিত দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার এতিমখানার ছাদ ঢালাইয়ের কাজসহ গরিব ও এতিম শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পথ সুগম করতে সকলের সহযোগিতা ও আর্থিক সহায়তা কামনা করেন আয়োজকরা।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ